পিকনিক করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু
দি নিউজ লায়নঃ বন্ধুদের সঙ্গে পিকনিক করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির।শনিবার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় সাগরদিঘী বালিয়া এলাকায়। মৃতের নাম মহাদেব সিংহ (২১)। জানা যায়, পেশায় ইলেকট্রিক মিস্ত্রি মহাদেব বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গ্রামের পাশের একটি দর্শনীয় স্থানে বাইকে করে বাড়ি থেকে বের হয়।
কিছুক্ষণ পরেই মহাদেবের পরিবারের কাছে খবর আসে মোটর সাইকেল করে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরির সঙ্গে ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তার।পরিবারের লোকজন ছুটে গিয়ে দেখে বাড়ি থেকে কিছুটা দূরে সহাদেবের মৃত দেহ উদ্ধার করে।
পরবর্তীতে সাগরদিঘী থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মহাকুমা হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দ্রুতগতিতে বাইক চালানোর জেরেই দুর্ঘটনা ঘটে। গতি বেশি থাকায় বাইকের উপর থেকে নিয়ন্ত্রণ চলে যায় ওই ব্যক্তির। সেটি সোজা গিয়ে লরিতে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় মহাদেবের।

Post a Comment